দেশের রাজনীতিকে বিরাজনীতি করার লক্ষে তারেক রহমানকে আসতে দেয়া হয়নি : মিলন
স্টাফ রিপোর্টার : দীর্ঘ আঠারো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাহিরে ছিলেন। কেন তিনি বাহিরে ছিলেন, বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণ করার প্রক্রিয়ার অংশ হিসেবে এটা করা হয়েছিল। ২০০৭ সালের জানুয়ারী মাসে একটা ফ্যাসিস্ট চক্র ওয়ান ইলেভেন এর সময় ক্ষমতা দখল করেছিলো। তাদের উদ্দেশ্য ছিলো বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণ করা। সে সময় মাইনসা টু বলা হলেও মূলত সে সময়ে মাইনাস ওয়ান ফরমুলা করার জন্য কাজ করা হয়েছিলো বলে পবা-মোহনপুর (রাজশাহী-৩) ছাত্রদলের আয়োজনে রোববার (২৮ রোববার) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন। ওয়ান ইলেভেন এর সময়ে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে আটক করে অমানবিক নির্যাতন করা হয়েছিলো। তারেক রহমানের মেরদন্ডের ভেঙ্গে দেয়া হয়েছিলো। সে সময়ে তারেক রহমানের অবস্থা অত্যন্ত সংকটাপূর্ন হওয়ায় তাঁকে প্যারোলে মুক্তি দেয়া হয়। তিনি তখন চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর তাঁর নামে বিভিন্ন ষড়যন্ত্রমূলক ১০০ এর উপরে মামলা এবং মামলায় যাবৎজীবন কারাদন্ড দেয়া হয়। তিনি যেন দেশে আসতে না পারেন সেজন্য এটা করা হয়েছিলো। তারেক রহমানের পাসপোর্টও আকটিয়ে দেয়া হয়। এজন্য তিনি আর দেশে ফিরতে পারেননি।
পতিত ফ্যাসিস্ট সরকার বিগত সতের বছর সকল প্রকার অপকর্ম করেছে। মানুষের নামে গায়েবী মামলা দিয়েছিলো। গুম, খুন ও মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠিয়ে ছিলো। অমানবিক নির্যাতন করেছে। সে সময়ে কেউ সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারেনি। ছাত্ররা সঠিকভাবে লেখাপড়া করতে পারেনি। খুনি হাসিনা ২০হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, যুবকরা চাকরী পায়নি, শ্রমিক ও কৃষকরা ন্যায্য মজুরী পায়নি। দেশের সকল মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছিলো।
এ অবস্থায় সর্বশেষ ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ৩৬ জুলাইয়ে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে প্রাণে বাচেন। সকল শ্রেণি পেশার মানুষ এই আন্দোলনে অংশ নেয়। আর এই আন্দোলনে প্রায় দেড় হাজারের বেশী ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত মানুষকে হত্যা করেছিলো খুুনি হাসিনা। এক কথায় ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালায়। আর ৫ আগস্টের কারনেই তারেক রহমানের দেশে আসার সুযোগ সৃষ্টি হয়েছিলো। এর ফলস্বরুপ তারেক রহমান চলতি মাসের ২৫ তারিখ দেশে ফিরেছেন। তাঁকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
গতকাল রোববার বেলা ১১টায় নওহাটা পৌরসভার একটি হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিন এর সভাপতিত্বে ও মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, কবি নজরুল ইসলাম সরকারি কলেজ ঢাকা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেল মৃধা ও সোহরওয়ার্দি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ।
