২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ফলাফল প্রকাশ

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মান্দায় তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ফলাফল প্রকাশ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার সাবাইহাট : নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ডি. বি. উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী এবং বার্ষিক ফলাফল প্রকাশ হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল এগারো’টায় এ ফলাফল প্রকাশ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান বাবু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বার্ষিক ফলাফল প্রকাশ করেন নওগাঁ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. নাজমুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তৌহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কুদ্দুস। সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য সফিকুল ইসলাম, সমাজ সেবক বুলবুল আহম্মেদ, আবু রায়হান প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নারায়ণ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জল কুমার, সিঙ্গা বালুকা সালেহিয়া দা: মাদ্রাসার শিক্ষক আল আমিন সহ আরও অনেকে। নির্বাচনী এবং বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, শিক্ষা উপকরণ সহ পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর। এছাড়াও উক্ত ফলাফল অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন