তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বাগমারায় মিছিল
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার ১১নং গনিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাসনিপুর-মোহনগঞ্জ এলাকায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত শুভেচ্ছা মিছিলে শতশত বিএনপি নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। শুভেচ্ছা মিছিলটি মোহনগঞ্জ হাসমিপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা মিছিলে নেতৃত্ব দেন গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জব্বার খাঁ, গনিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার এনামুল হক মৃধা, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, সাফিক্স প্রি ক্যাডেট কিন্ডার গার্ডেন এর অধ্যক্ষ জাকিরুল ইসলাম জাকির, বাগমারা উপজেলা বিএনপির অন্যতম সদস্য গনিপুর ইউনিয়ন বিএনপি সিনিয়রসহ সভাপতি শামসুল ইসলাম সান্টু, গোলাম মোস্তফা, মফিজ উদ্দিন, প্রভাষক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা আলাউদ্দিন আলী, ফারুক হোসেন, পলাশ, জহুরুল ইসলাম, ইউপি সদস্য এরফান আলী, মজিবুর রহমান, ইমানত আলীসহ বিএনপি’র শত শত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা মিছিলে অংশগ্রহণ করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানাই গনিপুর ইউনিয়ন বিএনপি।
