মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট কারে বহনকালে ৩২.৭৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : প্রাইভেট কারে অভিনব কায়দায় অবৈধ মাদক গাঁজা বহনকালে ৩২.৭৪০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-১, র‌্যাব-৫।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর ২০২৫ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউপিস্থ মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) জনৈক খায়রুল ইসলাম এর চায়ের দোকানের সামনে দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারী ১। আহাম্মদ আলী (২৬), পিতা-মৃত মধু মিয়া, সাং-উসাইল, ডাকঘর-চারিনাও, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ’কে ৩২.৭৪০ কেজি গাঁজা ও তার ব্যবহৃত প্রাইভেট কার’সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন ব্যক্তি প্রাইভেট কারে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে হবিগঞ্জ জেলা হতে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রওনা হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে আসতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ১৪নং সুন্দরপুর ইউপিস্থ মোল্লান মোড় (চৌরাস্তা মোড়) জনৈক খায়রুল ইসলাম এর চায়ের দোকানের সামনে দক্ষিন পাশে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। অস্থায়ী চেকপোষ্ট চলাকালে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ০১টি সাদা রংয়ের প্রাইভেট কার চেকপোষ্টের কাছে আসলে ঘটনাস্থলে মাদক কারবারী ১। আহাম্মদ আলী (২৬), পিতা-মৃত মধু মিয়া, সাং-উসাইল, ডাকঘর-চারিনাও, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করা হয় এবং প্রাইভেট কারে অভিনব কায়দায় রক্ষিত ৩২.৭৪০ কেজি অবৈধ মাদক গাঁজা উদ্ধার করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris