বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে যড়যন্ত্রকারীদের সব কিছু ২৫ ডিসেম্বর বিনষ্ট হয়ে যাবে : মিলন

Paris
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চিকিৎসার জন্য যিনি আঠারো বছর পূর্বে লন্ডনে গিয়েছিলেন। সেই তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। তার আগমন উপলক্ষে বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বায়ায় স্বাগত মিছিল হয়েছে। এরপর পবা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে নওহাটা মহিলা কলেজ মাঠে দোয়া মাহফিল ও তারেক রহমানকে স্বাগত জানানোর আয়োজন করার জণ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেন, গত বছরের ৫ আগস্টের আগে অনেকেই বিএনপি করা ছেড়ে দিয়েছিলো। তারা মনে করেছিলো কিনা কি হয়। কিন্তু পবা-মোহনপুর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা কখনো কোথাও যায়নি। তারা সর্বদা জাতীয়তাবাদী দলের প্রতি আনুগত্য ছিলো, এখনো আছে বলে জানান তিনি।
জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে তিনি বলেন, মা-বোনদের বিপথে নিয়ে কোন লাভ হবেনা। তাদের ভুলভাল বুঝিয়ে দাড়িপাল্লায় ভোট দিতে প্রলুদ্ধ করে কোন লাভ নাই। দাড়ি পাল্লায় যদি ভোট দিয়ে বেহেস্ত পাওয়া যায় তাহলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, তাহলে তাঁর অবস্থা কি হবে বলে প্রশ্ন করেন তিনি। সেইসাথে ধর্ম নিয়ে ব্যবসা না করার আহ্বান জানান মিলন। বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলতে নিষেধ করেন তিনি। তিনি বলেন বেহেস্ত পেতে হলে আল্লাহহুকুম আহকাম ও নবী করিম (সা.) এর আদর্শ ও নির্দেশ মেনে চলতে হয়।
সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান বলেন,“তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক। মিথ্যা মামলা, অপপ্রচার আর রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তাকে দীর্ঘদিন নির্বাসনে রাখা হয়েছে। কিন্তু দেশের মানুষের হৃদয় থেকে তাকে মুছে ফেলতে পারেনি ক্ষমতাসীনরা। নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।” সভায় উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য শাহাদত হোসেন, কামরুজ্জামান হেনা, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুল সরকার জেড, কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম ও সাংগঠনিক সম্পাদক রিতা খাতুন, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।


আরোও অন্যান্য খবর
Paris