স্টাফ রিপোর্টার : সকল অপশক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ধানের শীষের পক্ষে এখন সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ধানের শীষের পক্ষে সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছে। এটাই হলো বিএনপি। শত নির্যাতন, জেল, জুলম, খুন ও গুমের মধ্যেও বিএনপি কখনো তার দাবী থেকে পিছুপা হয়নি বলে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনায় কাটাখালী পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মাসকাটাদিঘি স্কুল মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
মিলন আরো বলেন, তারুন্যের অহংকার তারেক রহমান অচলতি মাসের ২৫ তারিখ দেশে ফিরবেন। তাঁর দেশে ফেরা নিয়ে এখনো ষড়যন্ত্র বিদ্যমান। তিনি যেন দেশে আসতে না পারেন সেজন্য একটি মহল উঠেপড়ে লেগে আছে। কোন বাধাই তারেক রহমানের দেশে ফেরা আটকাতে পারবেনা। আজকে কাটাখালীবাসী যেভাবে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। ২৫তারিখেও সেই ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় যেয়ে তারেক রহমানকে দেখিয়ে দেবেন, বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড ধানের শীষের ঘাটি। ধানের শীষের কোন একজন ব্যক্তিকেও স্বৈরাচার হাসিনা টলাতে পরেনি। শেষে তিনি ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। সব শেষে বেগম জিয়ার সুস্থতার জন্য কোরআন থেকে তেয়াওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও যারা অসুস্থ এবং মারা গেছেন তাদের জন্যও দোয়া করা হয়। এদিকে দোয়া মাহফিলের জন্য মাসকাটাদিঘি স্কুল মাঠের তৃতীয়াংশ মাঠ নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহনে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উপস্থিত সকলেই ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং ভোট দেয়ার অঙ্গিকার করেন। নারী-পুরুষ প্রায় সমান সংখ্যক উপস্থিত ছিলেন।
প্রবীন নেতা বিএনপি আলহাজ¦ ওমর ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আনসার আলী, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অগ্রণী কলেজের অধ্যক্ষ সাদিকুল ইসলাম, অধ্যাপক আম্মান, রাবি সহকারী রেজিষ্টার শহিদুল ইসলাম, কাটাখালী পৌর সাবেক কাউন্সিলর জিয়াউল হক জিয়া, মাসুদ রানা, আজাদ আলী ও রাজু আহমেদ, এডভোকেট রাসেল, শরীফুল ইসলাম, কৃষক দল নেতা আরমান আলী, জাভেদ, আসাদুল ও সিরাজুলসহ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।