সোমবার

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সংসদ ভোট-গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান-ইসরায়েল আমি কাঁদলেও লোকে হাসে : সামলান খান নির্বাচননে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার ‘গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু’ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষা সমাপনী, বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ সাংবাদিক সংস্থার নির্বাচনী তফশীল ঘোষণা হাদী ও এরশাদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আইনের আওতায় আনতে হবে : মিনু তারেক রহমানের মন্তব্য, যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে

বাউলদের ওপর হামলার প্রতিবাদে চলা অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা

Paris
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বাউল আবুল সরকারকে গ্রেপ্তার এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে। ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান চলাকালে জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এই হামলা চালায় বলে অভিযোগ আয়োজক এবং অংশগ্রহণকারীদের। তাদের অভিযোগ, উসমান হাদীর নেতৃত্বে পরিচালিত ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়। ঘটনার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, জুলাই মঞ্চ ও উসমান হাদির ভোটের প্রচারের কনসার্ট থেকে কিছু লোক আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে হামলা চালায়। এটা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল। কর্মসূচি শুরুর আগেই তারা বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে ছিল। তারা আমাদের প্রোগ্রামের ব্যানার ভাঙচুর করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একজন মিশকাত তানিশা অভিযোগ করে বলেন, তাদের একজন আমাকে জুতা তুলে মারার হুমকি দিয়েছেন। প্রসঙ্গত, গতকাল শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা’ এবং ‘জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে জুলাই সমাবেশ’-এর আয়োজন করে জুলাই মঞ্চ। জুলাই মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মাসুম বিল্লাহ বলেন, পাশে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম এবং তাদের বুঝিয়েছি ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নিয়ে যাতে কোনো অনুষ্ঠান না করে। কিন্তু তারা তা শোনেনি। এরা যেকোনো পরিস্থিতিতে মেয়েদের সামনে দিয়ে এগিয়ে আসে। এরা মেয়ে নয়, সন্ত্রাসী, তাদের সামনে দিয়ে তারা আক্রমণ চালিয়েছে। মো. শাহরিয়ার আলম নামের এক আয়োজক বলেন, বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে তাদের আয়োজনে (গানের আর্তনাদ) আমরা উপস্থাপন করেছিলাম যে, এখানে কোনো কালচারাল ফ্যাসিজম চলবে না। আয়োজকদের আরেকজন, মো. ওয়াসীর বলেন, আমরা বলেছিলাম আপনারা বাউলদের পক্ষে আন্দোলন করেন কিন্তু আবুল সরকারের নামটা কেটে দিতে হবে। ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানের আয়োজকদের একজন মার্জিয়া প্রভা বলেন, বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত গানের আর্তনাদ কর্মসূচীতে জুলাই মঞ্চ মব হামলা করে। তারা প্রথমে এসে মাইকে চিৎকার দিয়ে বলা শুরু করে আবুল সরকারের নাম মুছে দিতে হবে। আমাদের ব্যাকড্রপ ভেঙে দিয়েছে। আমাদের বন্ধুরা শক্তভাবে এই মব প্রতিহত করেছে। তিনি জানান, হামলাকারীরা কর্মসূচী বন্ধ করতে পারেনি। ৬টায় মশাল মিছিলের মধ্য দিয়ে সারা বাংলায় বাউল হামলার প্রতিবাদ ও আবুল সরকারের মুক্তির দাবি জানানো হবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris