সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করবে আরডিএ

Paris
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে প্রয়োজনীয় সংস্কার বা অপসারণ কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। পাশাপাশি ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের প্রস্তুতি বিষয়েও সাধারণ নাগরিকদের মাঝে প্রচারণা চালানো হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটিতে ‘ভবন নির্মাণে ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে জরুরি সভা ও কর্মশালা’য় এসব সিদ্ধান্ত হয়। গত ২১ নভেম্বর ঢাকাসহ সারাদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্পের প্রেক্ষিতে আয়োজন করা হয় এই কর্মশালা।
সভায় সভাপতিত্ব করেন আরডিএ’র চেয়ারম্যান তুহিনুর আলম। উপস্থিত ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, ড. আবু সুফিয়ান মো. জিয়া হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বক্তারা বলেন, ‘সাম্প্রতিক ভূমিকম্পের অভিজ্ঞতা দেশের স্থাপনা কাঠামোকে আরও নিরাপদ করার প্রয়োজনীয়তাকে সামনে এনে দিয়েছে। ভবন নির্মাণে ভূমিকম্পের প্রভাব বিবেচনায় রেখে ডিজাইন করতে হবে।’
কর্মশালায় ভূমিকম্পের আগে ও পরে করণীয়, ভবন নির্মাণে নিরাপত্তা নিশ্চিত করার উপায় এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি তুলে ধরেন বিশেষজ্ঞরা। তারা বলেন, ‘দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে হলে সঠিক ডিজাইন, মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার, নিয়মিত পরিদর্শন এবং প্রশিক্ষিত মানবসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ আরডিএ-এর অনুমোদন ছাড়া কোনো নির্মাণকাজ করা না করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ নিয়ামুল বারী জানান, ‘সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ, জরুরি উদ্ধার মহড়া, ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ এবং ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের মতো কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris