শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

Paris
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন শার্লি বচওয়ে। কমনওয়েলথ মহাসচিব জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের উদার আতিথেয়তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আমাদের সাক্ষাৎকালে আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করতে নতুন অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হওয়া সাক্ষাৎ নিয়ে শার্লি বচওয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমরা সব বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি। উল্লেখ্য, পাঁচ দিনের সফরে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন কমনওয়েলথ মহাসচিব। এর মধ্যে তিনি নির্বাচন কমিশন, তরুণ প্রতিনিধিদল, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টির সঙ্গে সাক্ষাৎ করেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris