সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

গাজার ৯০ শতাংশ গাছপালা ধ্বংস করেছে ইসরায়েল

Paris
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ইসরায়েলি দখলদার বাহিনীর তাণ্ডবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি গাছপালা ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের মেয়র আলা আল-বাত্তা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অঞ্চলজুড়ে ইসরায়েলি আক্রমণের ফলে বেশিরভাগ গাছপালা নিশ্চিহ্ন হয়ে গেছে। সঠিক বর্জ্য নিষ্কাশনের জন্য ল্যান্ডফিলে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে। মেয়র আলা আল-বাত্তা আরও বলেন, ‘আমরা একটি সত্যিকারের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। এর ফলে রোগ এবং মহামারী ছড়িয়ে পড়ছে।’ এদিকে, দুই বছরের ইসরায়েলি গণহত্যা যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছিল। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে ওঠে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris