২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি সই

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ | বিভাগ: বিশ্ব
ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি সই
বিজ্ঞাপন

এফএনএস : প্রতিরক্ষা খাতে নিজেদের মধ্যে সহযোগিতা আরও এগিয়ে নিতে ১০ বছর মেয়াদী কাঠামো চুক্তিতে সই করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। শুক্রবার(৩১ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। খবর রয়টার্সের। আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে দুই নেতা এই বৈঠকে মিলিত হন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) পোস্টে এই চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি লেখেন, এই কাঠামো চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে। এ বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাংবাদিকদের বলেন, এই চুক্তির মাধ্যমে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনা হলো। এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদী। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এই প্রতিরক্ষা চুক্তিটি মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের জন্য একটি দশ বছর মেয়াদী ‘রোডম্যাপ’ হিসেবে কাজ করবে। হেগসেথ এই চুক্তিকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ‘একটি বড় অগ্রগতি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই কাঠামো চুক্তি দুই দেশের সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতে আরও গভীর ও অর্থবহ সহযোগিতার পথ তৈরি করবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন