বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

নাচোলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

Paris
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নাচোল থেকে প্রতিনিধি : নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে শীতকালীন ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে, কৃষি প্রণোদনার বরাদ্দকৃত বীজ ও সার উপজেলার ১৩ হাজার ৭৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান। উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৩ হাজার ৭৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০২৫-২৬ অর্থ বছরে রবি ও ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, অড়হড়, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি, চীনা বাদাম বীজ বিতরণ করা হয়। কৃষকদের মাঝে বিঘা প্রতি রাসায়নিক সার বীজের সাথে ১০কেজি ডিএপি, ৫ কেজি এমওপি বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris