সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

বরেন্দ্র অঞ্চলে ড্রাগন চাষে সাড়া

Paris
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আককাস আলী : বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত দেশের উত্তরের জেলা নওগাঁ। এ’জেলায় ধান চাষের পাশাপাশি রসালো ফল ড্রাগন চাষে বেশ সাড়া পড়েছে। এ’অঞ্চলের জমিগুলো এঁটেল-দোআঁশ বলে ফলগুলো খুবই সুমিষ্ট ও সুস্বাদু।
পোরশা উপজেলার তেঁতুলিয়া গ্রামে ২৫ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে ড্রাগন ফলের বাগান। সারি সারি করে রোপণ করা হয়েছে সুস্বাদু ও সুমিষ্ট ড্রাগনের গাছ। সবুজ পাতার ফাঁকে দোল খাচ্ছে সবুজ আর গোলাপি রঙের ফল। এ যেন এক অপরূপ দৃশ্য। এ অঞ্চলে পানি স্বল্পতার কারণে ভালো ফসল না হওয়ায় আট হাজার ড্রাগনের চারা সংগ্রহ করে রোপণ করে শাহজামাল নামে এক যুবক। মাত্র ছয় মাসের ব্যবধানে প্রথম বছরে বিক্রি করেন ৬ লাখ টাকার ফল। অপরদিকে মহাদেবপুর ‎‎উপজেলার শিবরামপুর গ্রামের ড্রাগন চাষী মো. আজাদুল হক জানান তিনি তিন বিঘা জমিতে ড্রাগন বাগান করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। তার ড্রাগন বাগানে মাত্র ৬ মাসে ফল আসা শুরু হয়েছে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ড্রাগন বাগান থেকে ফল উঠছে এবং লাভের মুখ দেখতে শুরু করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, বরেন্দ্র অঞ্চলে পানির অভাবে মৌসুমি ফসল ভালো না হওয়ায় ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠেছেন এ এলাকার মানুষ। জমিগুলো এঁটেল-দোআঁশ বলে ফলগুলো খুবই সুমিষ্ট ও সুস্বাদু। পুষ্টিগুণ সম্পন্ন এই ফল জেলায় প্রথম চাষ হওয়ায় চাহিদা বেশি; দামও ভালো। তাই কৃষি বিভাগ থেকে চাষিদের প্রযুক্তিগত সহায়তা ও আরও বেশি ড্রাগন উৎপাদনের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris