বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

নওগাঁয় সাঁড়া ফেলেছে কালো তরমুজ চাষ

Paris
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আককাস আলী : তরমুজ মানেই গ্রীষ্মকাল, রোদ-পুড়া দুপুর, আর ঠান্ডা একফালি মিষ্টি ফলের স্বাদ। তবে এবার নওগাঁয় গ্রীষ্মের সেই তরমুজ দেখা গেল বর্ষাতেই! জেলার রাণীনগর ও সদর উপজেলার কৃষকরা এবার উচ্চ ফলনশীল হাইব্রিড ‘মার্সেলো’ জাতের কালো তরমুজ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন।
জেলা কৃষি বিভাগের ‘আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী’ প্রকল্পের আওতায় রাণীনগরের কাশিমপুর ও সদরের বর্ষাইল ইউনিয়নে পরীক্ষামূলকভাবে প্রায় এক একর জমিতে এ তরমুজ চাষ হচ্ছে। মাচা পদ্ধতিতে ঝুলছে কালো রঙের লম্বাটে আকৃতির তরমুজ, যা দেখতে যেমন নজরকাড়া, খেতেও সুস্বাদু। প্রতিদিনই আশপাশের এলাকার উৎসাহী কৃষকরা এই ক্ষেত দেখতে আসছেন—যা নতুন উদ্যম তৈরি করছে কৃষকদের মাঝে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, “মার্সেলো জাতটি ভাইরাস সহনশীল এবং মাত্র ৬০–৬৫ দিনের মধ্যেই ফসল তোলা যায়। বর্ষাকালে প্রতিটি তরমুজের গড় ওজন হয় ৩–৫ কেজি। তবে শীতকালে মাটিতে চাষ করলে ফলন আরও বাড়ে। মালচিং পদ্ধতিতে চাষ করলে ফলন ও গুণগত মান—দুটোই উন্নত হয়।” রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন চৈতি বলেন, “কৃষি বিভাগ এখন গতানুগতিক পদ্ধতির বাইরে এসে আধুনিক, লাভজনক ও বিষমুক্ত কৃষি চর্চায় কৃষকদের উৎসাহিত করছে। মার্সেলো জাতের তরমুজ তারই একটি সফল উদাহরণ। ভবিষ্যতেও এমন উদ্ভাবনী ও লাভজনক ফসল চাষে কৃষি বিভাগের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”


আরোও অন্যান্য খবর
Paris