বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তানোরে ব্র্যাকের প্রতিষ্ঠান পরিদর্শনে অস্ট্রেলিয়ান-কানাডিয়ান হাই কমিশনার বেগম খালেদ জিয়া তাঁর জীবন দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন : মিলন পদ্মাচরে মুড়িকাঁটা পেঁয়াজের বাম্পার ফলন মান্দায় অবৈধভাবে উত্তোলনকৃত বালি জব্দ, প্রকাশ্যে নিলামে বিক্রি রাজশাহী অঞ্চলে ৬ হাজার হেক্টর জমিতে কমেছে আলু চাষ তালন্দ কলেজে নিয়োগের আগেই কোটি টাকার লেনদেন গাজা উপত্যকায় মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে ৯৫ হাজার শিশু : জাতিসংঘ রাজশাহীর অধিকাংশ সোলার সিস্টেম ৬ মাসেই অকেজো! রাজশাহী চেম্বার অব কমার্স’র নির্বাচন স্থগিত তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহী প্রার্থিরা

বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করলেন ডিসি

Paris
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

মহমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) বিকেলে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার প্রধান অতিথি থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ উপলক্ষে গণিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে ৩৩৩ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক বস্তা করে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। গণিপুর ইউনিয়নের হাসনিপুর, মোহনগঞ্জ এলাকায় ৩০ এপ্রিল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিক ভাবে ৩৩৩ জনকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris