৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে অসহায় এতিম পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ

প্রকাশিত: ৬ মে ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে অসহায় এতিম পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : প্রাচির নির্মাণের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাজশাহী মহানগরীর তেরখাদিয়া উত্তরপাড়া, ডাবতলা জোজো ল্যান্ডের পেছনের একটি বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে তিন এতিম ভাইবোনের একটি পরিবার। সরেজমিনে দেখা যায়, এতিম পরিবারের বাসায় প্রবেশের একমাত্র পথটি প্রাচির ও টিন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে পাশের প্রতিবেশী মোঃ জামাল উদ্দীন (৬০) তাঁর মেজো ছেলে মোঃ লিটন (৪০) সহ তার পরিবারের সদস্যরা। এতিম পরিবারের বাড়ির লোকজনের অভিযোগ, প্রায় ২০ বছর ধরে বাড়ির সকলে প্রায় ৪ ফুটের একটি পথ ব্যবহার করে আসছে। মোঃ জামাল উদ্দিন এলাকার কিছু বখাটে ও চাঁদাবাজদের সাথে সম্পৃক্ততা ও ক্ষমতা দেখিয়ে প্রাচির নির্মাণের মাধ্যমে পরিবারটির রাস্তা বন্ধ করে দেয়।
জানাযায়, অত্র এলাকাটি সিটি কর্পোরেশনের অওতাধীন হলেও সিটি কর্পোরেশন কর্তৃক কোন প্রকার পাকা রাস্তা নেই ফলে এলাকাবাসী নিজ উদ্যোগে ব্যাক্তিগত জমি রাস্তা হিসেবে ব্যবহার করে। অভিযুক্ত মোঃ জামাল উদ্দিন তার নিজের জমির কেনা তিন কাঠা জমির থেকে সাড়ে তিন ফিট অংশ বেশি অবৈধ ভাবে দখল করে রেখেছেন এবং তিনি বাকী এলাকাবাসীর ব্যাক্তিগত জমি রাস্তা হিসেবে ব্যবহার করলেও পাশের প্রতিবেশী মৃত আব্দুস সামাদের পরিবারের রাস্তাটি প্রাচির ও টিনের বেড়া দ্বারা অবরোদ্ধ করে দিয়েছেন।
অবরোদ্ধ পরিবারটির অভিযোগ কয়েক বছর ধরেই মোঃ জামাল উদ্দীন (৬০) বিভিন্নভাবে তাদের রাস্তা বন্ধ করে আসছেন এর আগে বাসের বেড়া দিয়ে রাস্তা বন্ধকরা হলে স্থানীয় জনপ্রতিনিধি এসে বেড়া উঠিয়ে ফেলে রাস্তাটি অবমুক্ত করে। ভূক্তভূগি মৃত মোঃ আবদুস সামাদ এর স্ত্রী মোসাঃ মাহানুর নাজ জানান যে, জামাল উদ্দিনের এসব কর্মকান্ডে বাড়ির কর্তা মোঃ আবদুস সামাদ, হৃদ রোগে মৃত্যু বরণ করেন। বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধি না থাকার সুযোগে মোঃ জামাল উদ্দীন রাস্তা পুনরায় বন্ধ করে দেয় ও উচ্ছেদের হুমকি প্রদান করে। এতে ভূক্তভূগি পরিবারটির চলাচল প্রায় বন্ধ হয়ে পরেছে। বন্ধের বিষয়ে জানতে চাইলে, জামাল উদ্দিন গত ০১ এপ্রিল বিকালে ভূক্তভূগি মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ সালমান হোসেন নূর (মিথুন) কে বসতবাড়ীর সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে মারমুখি আচরণ করে তেড়ে আসে ভূক্তভূগি প্রাণভয়ে বাসায় প্রবেশ করে গেট লাগাতে বাধ্য হয় । এসময় তাকে বসতবাড়ী হতে উচ্ছেদ করবে এবং বসবাস করতে দিবেনা বলে প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন