নওহাটা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে গতকাল শুক্রবার (০২ মে) রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ রায়হানুল আলম রায়হান।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রাকিব , এছাড়া বক্তব্য রাখেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম , নওহাটা পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীন আলী,কৃষকদল নওহাটা পৌরসভার আহ্বায়ক রবিউল ইসলাম, বিএনপি নেতা মাসুদুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ, শ্রমিক দল পবা উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্দার রহমান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, জেলা প্রজন্ম একাত্তর দলের যুগ্ন আহ্বায়ক কাজিমুদ্দিন ,প্রজন্ম একাত্তর দলের নেতা মিলন হোসেন , রাশেদ, যুব নেতা আনিস প্রমুখ।
