২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় তরুণ সংঘ কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং সেন্টার রাজশাহী পরিদর্শনে উপসচিব

প্রকাশিত: ২ মে ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতীয় তরুণ সংঘ কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং সেন্টার রাজশাহী পরিদর্শনে উপসচিব
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা ও বিভাগীয় অফিস পরিচালিত জাতীয় তরুণ সংঘ কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং সেন্টার রাজশাহী পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপসচিব ও বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক মোঃ মোখলেসুর রহমান। গতকাল শুক্রবার (০২ মে ২০২৫) সকাল ১০ টায় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ সমাজকল্যাণ মন্ত্রণালয় ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ হারুন রশিদ ও বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
জাতীয় তরুণ সংঘ ট্রেনিং সেন্টার পরিদর্শন কালে সেন্টারের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের সঙ্গে উপসচিব মোঃ মোখলেসুর রহমান আলোচনা করেন। আলোচনায় তিনি বলেন, এই গ্রাম ডাক্তার প্রাইমারি ডিপ্লোমা মেডিসিন এন্ড সার্জারি ও কমিউনিটি প্যারামেডিক ট্রেনিং দুই বছর কোর্সে যে সকল ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে এবং নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য এই ট্রেনিংটি অতি গুরুত্বপূর্ণ ট্রেনিং। প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য এবং নিজে স্বাবলম্বী হওয়া যায়, এইজন্য এই ট্রেনিং টি অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবায় আপনাদের ভূমিকা রয়েছে।
জাতীয় তরুণ সংঘের সভাপতি ওয়াদুদ-উল মোহাম্মদ তাকাদ্দাছ কাজলকে এই ধরনের ট্রেনিং করানোর জন্য বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।


এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল হক, জাতীয় তরুণ সংঘ রাজশাহী জেলার মোহাম্মদ জুলফিকার আলী, তরুণ সংঘ রাজশাহী জেলার কোষাধাক্ষ ওয়াদুদ শেখ, জাতীয় তরুণ সংঘের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আসফাউদদোলা, তরুণ সংঘ রাজশাহী জেলা শাখার দপ্তর সম্পাদক মোসাম্মদ রুবিনা পারভীন।
সভায় সভাপত্বিত করেন জাতীয় তরুণ সংঘের রাজশাহী জেলা শাখার সভাপতি ও সমন্বয়ক ওয়াদুদ-উল মোহাম্মদ তাকাদ্দাছ কাজল। সভা সঞ্চালনা করেন সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুল হক মাহফুজ। সভা শেষে উপসচিব মোঃ মোখলেসুর রহমান জাতীয় তরুণ সংঘ বাগমারা শাখা পরিদর্শন করতে বাগমারা যান। এসময় জাতীয় তরুণ সংঘ বাগমারা থানা শাখার সভাপতি মোঃ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। জাতীয় তরুণ সংঘ একাডেমী স্কুল পরিদর্শন করেন, সেখানে স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকাগণ সহ সকল কর্মচারী নিয়ে আলোচনা করা হয়। স্কুল পরিদর্শন শেষে স্কুলের উন্নয়নের জন্য বিশেষ করে একটি বিল্ডিং ল্যাব স্থাপনের জন্য উপসচিব আশ্বাস দেন এবং জাতীয় তরুণ সংঘ সভাপতি ও স্কুলের হেডমাস্টার সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন