দুর্গাপুরে নারীসহ ওয়ারেন্টভূক্ত তিন আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে পৃথক মামলায় পলাতক ওয়ারেন্টভুক্ত নারী সহ তিন আসামীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে নারী সহ তিন আসামীকে গ্রেফতার করে। ২৫ এপ্রিল শুক্রবার প্রয়োজনীয় পুলিশ পাহারায় সরকারী আদেশ ও উপদেশ মতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হলো উপজেলার দাউকান্দি গ্রামের আবেদ আলীর কন্যা মোসাঃ রাহেদা বিবি (৪২), মাড়িয়া গ্রামের মোজাফ্ফর আলীর পুত্র মাহফুজুর রহমান (৩৬) এবং আমগ্রামের মৃত আকছেদ আলীর পুত্র আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলী (৪৮)। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দূরুল হুদা বলেন, বিভিন্ন মামলায় পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় পুলিশ পাহারায় সরকারী আদেশ ও উপদেশ মতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
