বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

পবায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের আগত কৃষক এবং উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য এ প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার এক হাজার ৩৫০ জন কৃষকের মাঝে প্রতি বিঘা জমির বিপরীতে এক কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris