রাজশাহীতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
স্টাফ রিপোর্টার
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর ৪১ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল বুধবার রাজশাহী নগর ভবনের পূর্ব পাশে ০৮ এরিয়া কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ও র্যালি করা হয়। র্যালিটি অফিস থেকে নগর ভবনের সামনে দিয়ে অফিসে গিয়ে শেষ হয়।
অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ মোঃ তোজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন প্রধান মোঃ মাসুদ রানা, এজিএম মো: হাফিজুল ইসলাম সুমন, মোঃ ইউনুছ আলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএম,ইউ এম,এফ এ সহ অফিসের কর্মকর্তা ও কর্মচারী। প্রধান অতিথি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পি এল সি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স একমাত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান গ্রাহকের মেয়াদ পূর্তির চেক বাড়িতে গিয়ে প্রদান করে। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর টাকা পেতে কোন হয়রানি হতে হয়না। আমরা এক ঘন্টার মধ্যে চেক প্রদান করি। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স বাংলাদেশের শ্রেষ্ঠ লাইফ ইন্সুরেন্স কোম্পানী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেক কাটেন এবং সবাই কে নাস্তা প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
