৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওহাটা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নওহাটা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রায়হানুল আলম রায়হান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ছাত্রদল পবা উপজেলার সাবেক সভাপতি সেন্টু কুমার সাহা, জাতীয়তাবাদী কৃষক দল নওহাটা পৌর শাখার আহ্বায়ক রবিউল ইসলাম, রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন, শ্রমিকদল পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, বিএনপি নেতা শাহীন আলী ছাত্রদল নেতা মুন্না সহ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন