২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওহাটা পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নওহাটা পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ রায়হানুল আলম রায়হান।
সভায় সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুরমত আলী , আরো বক্তব্য দেন কৃষক দল নওহাটা পৌরসভার আহ্বায়ক রবিউল ইসলাম, মহিলা দল রাজশাহী জেলার সিনিয়র সহ-সভাপতি ফরিদা পারভীন,জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তরের রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক কাজিমুদ্দিন, শ্রমিক দল পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনু, বিএনপি নেতা শাহীন আলী, রাকিব,হুমায়ূন, ডলার, আতাউর সহ বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন