৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরানো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় টিসিবির বেশ কিছু পণ্য পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে পৌর সদরের পুরানো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিমন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুরের ডাল ও চাল ছিল। সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিল। তেল পড়ে ইলেকট্রিক বোর্ডের আশপাশে ভিজে ছিল। সেই বোর্ডটিও পুড়ে গেছে। এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ওটাতো পুঠিয়া পৌরসভার পুরানো ভবন। সেখানে অফিসিয়াল কোনও কাজকর্ম চলে না। তবে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। সেখানে টিসিবির পণ্য রাখা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো গত বৃহস্পতিবার ও বুধবার বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন