রাজশাহীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো. মনসুর আলম-এর রাজশাহীতে আগমন উপলক্ষে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাননীয় বিচারপতি মো. মনসুর আলম কে ফুলেল শুভেচছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার (১৬ এপ্রিল) রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের হলরুমে বিকেল ৩টায় এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. আবুল কাসেম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস, মহানগর দায়রা জজ আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হামিদুল হক, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জমসেদ আলী, জিপি মো. মাইনুল আহসান পান্না, পিপি মো. রইসুল ইসলাম, পিপি আলহাজ্ব মো. আলী আশরাফ মাসুম, পিপি মো. ইমতিয়াজ মাসরুর (আল আমিন), সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার এসএম জ্যোতিউল ইসলাম সাফী প্রমূখ। কোরআন তেলোয়াত করেন এডভোকেট মো. কামরুজ্জামান ইরান।
