মোহনপুরে পুকুরে যুবকের ভাসমান লাশ
স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার গুপইল গ্রামের একটি পুকুরে বেলাল হোসেন (২৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ। বেলাল পেশায় একজন সিএনজি চালক। ঘটনাটি ঘটে সোমবার (৩১ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ৯ টায়। নিহত বেলাল হোসেন উপজেলার গুপইল গ্রামের নায়েব আলীর ছেলে। পুলিশ ও পরিবারের সূত্র থেকে জানা যায়, নিহত বেলাল হোসেন ঈদের আগেরদিন ৩০ মার্চ রাত অনুমান ৮ টার দিকে নিজ বাড়ি হতে খাওয়া-দাওয়া শেষে বাাড়ির বাইরে যায়। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। সেদিন সারারাত বেলাল আর বাড়িতে ফিরেনি। পরেরদিন ৩১ মার্চ আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় উপজেলার একই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হারুন অর রশিদ পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পুকুরে মাছের খাবার দিতে এসে কুকুরের মধ্যভাগে লক্ষ্য করে বেলালের ভাসমান লাশ। পুকুরটিতে একটি নৌকা আছে। ঐ নৌকাটি দিয়েই মাছের খাদ্য ছিটানো হয় বিশালাকার এই পুকুরটিতে। হারুন লাশ দেখে প্রতিবেশী ও স্থানীয়দেরকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনা¯’ানে উপ¯ি’ত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মোহনপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
