চারঘাটে বিএনপির ইফতার মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি : শুক্রবার (২৮ মার্চ) চারঘাট উপজেলা ও পৌর বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি জেলা আহবায়ক ও চারঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ, এসময় উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি। আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা শামিম সরকার, মুকুট, যুবনেতা মুকুল, চারঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার মো তাগদিরুল ইসলাম, মোশাররফ হোসেন, বিএনপি নেতা বুলবুল, জালালসহ বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মী ও স্থানীয় জনগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
