২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মরহুমা ফেন্সির রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মরহুমা ফেন্সির রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সভাপতি মোঃ সারওয়ার হোসেন খোকন ও সিনিয়র সহ-সভাপতি মো: গুলজার হোসেন এর বোন মরহুমা ফেন্সির রুহের মাগফেরাত কামনা করে হেতেম খাঁ বড় মসজিদের মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হেতম খা বড় মসজিদের পেশ ইমাম মোঃ রফিকুল ইসলাম। উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন মাদ্রাসার হাফেজ মোঃ আমিনুল ইসলাম, মরহুমার স্বামী মোঃ ফরিদ হোসেন, ছেলে আলভী, শাহাদাত হোসেন (ডিকেন), মোহাম্মদ তুষার, হোসেন রুমেল, সাজিদ, সারাফাত হোসেন রাহাত, সাফায়েত হোসেন মান্নাত, মোঃ স্বপন সহ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন