২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে আত্মনিয়ন্ত্রণ চর্চাতে শুদ্বাচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে আত্মনিয়ন্ত্রণ চর্চাতে শুদ্বাচার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (২০ মার্চ) রাজশাহীতে আত্মনিয়ন্ত্রণ চর্চাতে শুদ্বাচার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আত্মসংযমই আত্মশুদ্ধির প্রারম্ভিকতা এবং প্রজন্মের নগদ প্রাপ্তিতে রমজানের ভুমিকা শীর্ষক উদ্বুদ্ধকরণ সেমিনারটি ইয়েস ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টার‘র কারিগরি সহায়তায় বহরমপুর রেলক্রসিং সন্নিকটে মমতা ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজন করা হয়। নিকট সময়ে তরুণ প্রজন্মের মানসিক সক্ষমতা বাড়াতে বিশেষত ইর্ষা, ঘৃনা বিদ্বেষ হতাশা কিবা টক্সিক রিলেশনে আত্মহননের মতো দূর্ঘটনা এড়াতে ব্যাতিক্রমী সেমিনারের প্রয়োজনীয়তায় ইয়েস ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, সংগঠনের সভাপতি কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল। অনুষ্ঠানে বিভিন্ন বয়সের শতাধিক শিক্ষার্থী এ মোটিভেশনাল সেমিনারে রেজিষ্ট্রেশন করে। প্রবীণ চিকিৎসক মিডিয়া ব্যাক্তিত্ব রোটারিয়ান ডা. ডিএম জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অন্যতম বিশেষজ্ঞ আলোচক হিসাবে অংশ নেন ব্যারিষ্টার দেওয়ান মামুনুর রশীদ, শিক্ষা সংবাদ ও বিদ্যাভবন গবেষণা কেন্দ্রের কর্নধার উদ্যোক্তা সংগঠনটির মহাসচিব হিসেবে অভিষেক বক্তব্য প্রদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের মেধাবী মুখ পিউপিলস ম্যাটস ও পদ্মা নার্সিং এর প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা সাইকিয়াট্রিস্ট শরীফ ইসলাম, বক্তারা কথিত বিচ্যুত সমাজ ব্যবস্থায় হিংসা ইর্ষা ঘৃনা হতাশা এমনকি আত্মহত্যার মতো অসংলগ্ন জীবনাচার থেকে সনাজকে উৎপাদনশীল ও সুনাগরিক গড়ার তাগিদ দিয়ে সেমিনারের অনুকূলে যৌক্তিক আলোচনার মাধ্যমে সোস্যাল এক্টিভিষ্ট এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। আত্ম সংযম তথা আত্মনিয়ন্ত্রণ চর্চার প্রক্রিয়ায় আবেগ ও প্রলোভন থেকে সংযত হওয়ার আহবান জানিয়ে এর নানামুখী গুরুত্ব আরোপ করে দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন। আত্মনিয়ন্ত্রণ চর্চায় আত্মশুদ্ধি এবং শুদ্বাচারের উদ্বুদ্ধ হতে সংযম এর গুরুত্ব যা রমজানের সাথে সুসামঞ্জস্যপূর্ণ সেমিনারের প্রতিপাদ্যের পক্ষে তা আলোকপাত করেন। মমতা নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা পবিত্র কোরআন এবং স্ংগীতা গীতা পাঠ করে এছাড়া পবিত্র বাইবেল থেকে বানী উদৃতি করে অমিতা টুডু। রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নওহাটা সরকারি স্কুলের শিক্ষক সাবিনা সুলতানা, প্রাইম ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির এক্সিকিউটিভ ও ইউনিক নার্সিং কোচিং এর আলমাস আলী প্রমুখ।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন