মোহনপুরে সমলয় চাষাবাদ উপলক্ষে রাইস ট্রান্সপ্লান্টার চারা রোপন উদ্বোধন
রুবেল সরকার : রাজশাহীর মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পূর্ণবাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে বোরো ধানের (উফসী জাত) সমলয় চাষাবাদের কৃষকদের সাথে মতবিনিময় সভা ও রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন উদ্বোধন করা হয়েছে।
৫ মার্চ বেলা ১১টার দিকে উপজেলার বাকশিমইল ইউপি বিদ্যাধরপুর মাঠে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ মোছাঃ উম্মে ছালমা মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এম এ মান্নান এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, খাদ্য কর্মকর্তা নুরুন নবী ক্যাব মোহনপুর উপজেলা শাখার সভাপতি রুবেল সরকার সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষক কৃষানি ও গনমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে কৃষকদের মাঝে থেকে মোহনপুরে পান গবেষনা কেন্দ্র স্থাপনের জন্য জোরালো দাবি জানানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। একই দিনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এডিপি এর আওতায় নিরাপদ পান চাষ সম্পর্কিত সারাদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
