সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

ডিসেম্বরকে টার্গেট করে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

Paris
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। তফসিল কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারাই হিসেব করেন। সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি। বিষয়টি উপস্থাপন করা হলে তিনি বলেন, তেমনই করতে হবে। অন্য এক প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, আবারও আমি রিপিট করছি। এটা হলো ঐকমত্যের প্রশ্ন। এক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐকমত্য হবেন। পরে আমাদের যে প্রস্তুতিটা, সে প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন, যদি আমি কালকেই ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। তো সবকিছু মিলে আশা করি যে আমরা একটা যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল ঘোষণা করতে পারবো। তফসিল ঘোষণা বা ভোট করার ক্ষেত্রে কোনো চাপ অনুভব করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চাপ নেই আমাদের এবং চাপের কাছে আমরা নতি স্বীকার করবো না। গতকাল (গত শনিবার) আমাদের সিইসি সাহেবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন। যেকোনো চাপ, ইনফ্লুয়েন্স, কোনো নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না। আগেও আমরা বলেছিলাম, আমাদের একটাই কথা, যদি স্বাধীনভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষভাবে নির্বাচন করতে না পারি তাহলে হয়তো… এটা না করার কোনো সুযোগ নেই? করতেই হবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris