সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা

শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ

Paris
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

আতিক ইসলাম , শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বারিকুল ইসলাম (৩৯) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা। নিহত ব্যক্তি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে। শুক্রবার(০৭ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ভোরে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০ এর ২ এসএস ও ১০ এর ৪ এসএস-এ ঘটনা ঘটে। ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, ভোরে উপজেলার রঘুনাথপুর সীমান্তের একটি কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ ৫ থেকে ৬ ব্যক্তি। এ সময় ভারতের মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা চলে আসলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফ সদস্যরা। পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর উপরে মরদেহ ফেলে দেয় তারা। নিহতের পরিবারের দাবি- পরিকল্পিতভাবে বারিকুলকে হত্যা করেছে বিএসএফ। দ্রুত মরদেহ ফেরত চান নিহতের পরিবার। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, এ সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই। তাছাড়া পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করেনি।


আরোও অন্যান্য খবর
Paris