সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে নেয়া কৃষকদল নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন কর্মীরা?

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবার যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ এবং তার বাবা আলাউদ্দিনের মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে মহানগর কৃষকদলের সদস্য সচিব আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শাহমখদুম থানা-পুলিশ আশরাফুল ইসলামকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে কৃষকদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে দলের নেতাকর্মীরা থানার ভেতরে গিয়ে উত্তেজনা সৃষ্টি করেন এবং আশরাফুলের মুক্তির দাবিতে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেন। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে থানা এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট করেন। দলের নেতাকর্মীদের সেই অনৈতিক চাপে অবশেষে থানা পুলিশ আলাউদ্দিনকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানায় থানা সূত্র। এ প্রসঙ্গে আশরাফুল ইসলাম বলেন, “পুলিশ আমাকে সন্দেহজনক হিসেবে থানায় ডেকেছিল। আমি কিছুই জানি না। জিজ্ঞাসাবাদ শেষে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে।” উল্লেখ্য গত ১৪ জানুয়ারি গভীর রাতে রাজশাহী শহরের উপকন্ঠ ভুগরইল এলাকায় যুবদল নেতা মিন্টুর বাড়ি লক্ষ্য করে কিছু দুর্বিত্ত এলোপাথারিভাবে গুলিবর্ষণ করে। দরজা ভেদ করে একটি গুলি মিন্টুর বাবা আলাউদ্দিনের শরীরে আঘাত করে এবং পরেরদিন তিনি হাসপাতালে চিকিৎধীনবস্থায় মারা যান। পুলিশের তদন্তে উঠে এসেছে, গুলিবর্ষণের আগে একটি বিরোধ মীমাংসার জন্য এয়ারপোর্ট থানায় বৈঠক বসেছিল। মিন্টু সেখানে এক পক্ষের হয়ে উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরই মিন্টুর বাড়িতে হামলা হয়। তদন্তকারীরা জানতে পারে, মিন্টুর বাড়িতে হামলাকারীদের দু-একজনের সঙ্গে কৃষকদল নেতা আশরাফুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ ছিল। কললিস্ট যাচাই করে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, আমি আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দাপ্তরিকভাবে দায়িত্ব পেয়েছি। তাই, গতকালের (২৯ জানুয়ারি) বিষয়ে আমি তেমনভাবে অবগত নয়। কৃষকদলের নেতা আশরাফুল কার নির্দেশে থানা থেকে ছাড়া পেলো, বিষয়টি সম্পর্কে থানা সংশ্লিষ্টরা বলেন, “কললিস্ট বিশ্লেষণ করে আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। তিনি দাবি করেছেন, নেতা হিসেবে তার অনেকের সঙ্গেই কথা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঊর্ধ্বতনদের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তদন্ত এখনো চলছে।” এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে এবং এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris