সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

সোনামসজিদে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

Paris
Update : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে বিজিবি-বিএসএফেরের সেক্টর কমান্ডার পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে রউফ ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। বৈঠকে জানানো হয়, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশী ও ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। সীমান্তে সংক্রান্ত যে কোন সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে উভয় দেশের মিডিয়ায় সীমান্ত সম্পর্কিত যেকোন ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না। এছাড়া উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকার পাশাপাশি উভয়পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে লিখিত আলোচনা করা হয়। এছাড়া বৈঠকে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নেরর অধিনায়ক লে: কর্নেল, গোলাম কিবরিয়া ও বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং সহ বিএসএফের স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris