সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

শিবগঞ্জ সীমান্তে ভারত-বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

Paris
Update : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ঘাস ও গাছ কাটা নিয়ে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের ১৭৭ পিলারের ১ থেকে ৩ নং এস এলাকায় ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলে। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ ঘটনায় পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি (২৫) ও কালিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক (৩৫), বিশ্বনাথপুর গ্রামের ঝাইটনের ছেলে আসমাউল (১৬) ও কালিগঞ্জ গ্রামের জিন্নুরের ছেলে তরিকুল (৫৫)। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, সীমান্তের এপার-ওপারে দুই দেশের উত্তেজিত জনতা মারমুখী অবস্থানে রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ ও শতাধিক বরইগাছ কেটে ফেলেছে। কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু আলী জানান, মোটরসাইকেলযোগে ফারুক সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য গিয়েছিলেন। উত্তেজনার মধ্যে তীব্র বেগে আসা পাথরের আঘাত পান মাথায়। স্থানীয় বাসিন্দা মিঠুন জানান, সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করে রনির ওপর আক্রমণ করে। এতে রনি আহত হন। জানা যায়, বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ ইট-পাথর ও কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। বাংলাদেশিরাও পাল্টা ইট-পাথর নিক্ষেপ করে। চৌকা সীমান্তের কালিগঞ্জ এলাকার ওপারে গাছ কাটা শুরু করে বিএসএফের সহায়তায় ভারতীয়রা। এ সময় বাংলাদেশ সীমান্তের লোকজন বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে চৌকা সীমান্তের কাছে বিএসএফ ও ভারতীয়রা ঢুকে বাংলাদেশিদের ফসল কেটে নিয়ে যায়। মুহুর্তের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ সময় ১৫-২০টি ককটেল বিস্ফোরণের পাশাপাশি পাথর ছুড়েছে বলে অভিযোগ সীমান্তবাসীর। বর্তমানে বিজিবি সদস্যরা সীমান্তে স্থানীয়দের সামাল দিতে চেষ্টা করে যাচ্ছেন। ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন বিজিবি সদস্যরা। ঘটনার বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানানো হবে।


আরোও অন্যান্য খবর
Paris