সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

রাজশাহীর ‘ভিভিআইপি’ সড়কে কিশোর গ্যাংয়ের তান্ডব!

Paris
Update : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

স্টাফ রিপোর্টার : শুক্রবার (০৩ জানুয়ারি) রাত্রি ৯টার দিকে দেশিয় অস্ত্র-রড় ও লাঠিসোটা নিয়ে ত্রাশ সৃষ্টি করেছে কিশোর গ্যাং। নগরীর ‘ভিভিআইপি’ ও সুরক্ষিত এলাকা বলে বিবেচিত সার্কিট হাউস রোডে দেশীয় অস্ত্র হাতে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ভ্রামমান দোকান ও অর্ধশত প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পদ্মা পাড়ের মনোরম এই স্থানটি বিনোদনের জন্য বেশ সুপরিচিত।
প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে, একটি চটপটি ও ফুসকার দোকানের স্থান ও ক্রেতাকে কেন্দ্র করে উভয় দোকানির মধ্যে শুরু হয় বাকবিতন্ডা। এক পর্যায়ে শ্রীরামপুর এলাকার ত্রিশ-চল্লিশজন কিশোর দরগাপাড়া এলাকার দুই কিশোরকে মারধর করে। তার কিছুক্ষণ পরেই দরগাপাড়া ও পাঠানপাড়ার প্রায় চল্লিশ পঞ্চাশজন কিশোররা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শিশু একাডেমীর সামনে এসে শ্রীরামপুর এলাকার কিশোরদের খুজতে থাকে। প্রথমবস্থায় কাউকে না পেয়ে শ্রীরামপুর এলাকার রাতুল নামের এক ফুসকা বিক্রেতার দোকান ও শিমুলের দোকান ভাংচুর করে। কিশোর গ্যাংয়ের হুংকার আর দৌড়ঝাপে প্রায় চল্লিশ মিনিট স্থানটিতে বিরাজ করেছে ভয়ঙ্কর রূপ বলে মন্তব্য দর্শনার্থী ও ব্যবসায়ীদের। কিশোর গ্যাংয়ের সদস্যরা সেখানে তান্ডব চালানোবস্থায় শ্রীরামপুর এলাকার দুজনকে হাতের কাছে পেয়ে বেধরক মারধর করে বলে জানান স্থানীয়রা। ঐ সড়কে রয়েছে রাজশাহী বিভাগের সর্বোচ্চ উদ্ধতন কর্মকর্তাদের প্রায় দশ-পনেরটি বাংলো। এছাড়াও রয়েছে সার্কিট হাউস, শিশু একাডেমি, রিভারভিউ স্কুলসহ একাধীক বিনোদনকেন্দ্র।
উল্লেখ্য, সিএন্ডবি মোড় থেকে সার্কিট হাউস হয়ে পদ্মা নদীর পার পর্যন্ত রাস্তার দুইধার ও পদ্মানদীর বাধের উপরে অস্থায়ী দোকান বসানো কে কেন্দ্র করে প্রায়শই সেখানে ঘটে বিশৃঙ্খলা। যার কারনে, স্থানটিকে সুরক্ষিত ও কোলাহলমুক্ত রাখতে ডিসেম্বর মাসে কর্তৃপক্ষ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্ত উচ্ছেদের কয়েকদিন পরেই আবারো স্থানগুলো দখলে চলে যায়।


আরোও অন্যান্য খবর
Paris