সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

রাকাব প্রধান কার্যালয়ে কর্মকর্তা কর্মচারির হাতাহাতি, হট্টগোল/২

Paris
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে ব্যাংক কম্পাউন্ড এর ভেতর এমন ঘটনা ঘটেছে বলে জানান আউট সোর্সিং-এ নিয়োগপ্রাপ্ত কর্মচারি ও স্থায়ী নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। বিষয়টির সমাধানে ঐদিন (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উর্দ্ধতন কর্তকর্তাসহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেন। আউট সোর্সিংয়ে নিয়োগ পাওয়া বিশ-পচিশজন কর্মচারি প্রাত্যহিক ডিউটি নিয়ে কথা বলতে গেলে কয়েকজন কর্মকর্তা তাদের লাঞ্ছিত করেন। কর্মচারীদের পক্ষ নিয়ে সিনিয়র অফিসার ইব্রাহীম হোসেন হিরা কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তিনিও লাঞ্চিত হন।
তথ্যসূত্র থেকে জানা গেছে, রাজশাহী ও রংপুর জোনে আউট সোর্সিংয়ে কর্মরত আছেন প্রায় ৭৫০ জন ও দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত আছেন ৪৫০ জন কর্মচারি। আউট সোর্সিংয়ে কর্মরত লিটন, জনি, শোভন, জিন্না, শাকিল সহ অন্যরা জানায়, দৈনিক আটঘন্টা কাজ করার চুক্তি মোতাবেক আমরা কাজে যোগদান করি। ২০১৪ থেকে ক্রমান্বয়ে যোগদান করার পর থেকে এখন পর্যন্ত আমরা প্রাত্যহিক ১২-১৪ ঘন্টা কাজ করি। এরই প্রতিবাদ জানাতে গেলে কিছু কর্মকর্তা আমাদের তুই তুকারি করে এবং গালিগালাজ দেয়। একপর্যায়ে আমরা কিছুটা উত্তেজিত হলে কিছু কর্মকর্তা আমাদের শারীরিকভাবে লাঞ্চিত করে। একপর্যায়ে আমাদের পক্ষ নিয়ে সিনিয়র অফিসার ইব্রাহিম হোসেন হিরো এগিয়ে এলে তাকেও শারীরিক ভাবে হেনস্থা করে ব্যাংকের কিছু কর্মকর্তা। পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা জাহিদ বলেন, বিষয়টা আসলে এতোটা ঘোলাটে নয়। সামান্য বিষয়ে ভুল বোঝাবোঝির কারনে এমন ধরনের ঘটনা ঘটেছে। এটা অনাকাঙ্খিত। বিষয়টির সমাধানে এমডি স্যার একটি মিটিং কল করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris