২৭ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিকচুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠেরাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা১৩ দিন পর ইরানে হামলা স্থগিত করতে কেন বাধ্য হলেন ট্রাম্পসেনাবাহিনীতে পদোন্নতিতে যোগ্যতা-নেতৃত্বগুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরসেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রীরাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীররাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ

দেশের ৮ বিভাগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ | বিভাগ: lead, আইন-আদালত, জাতীয় খবর
দেশের ৮ বিভাগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ
বিজ্ঞাপন

দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার কার্যক্রম যাতে শুরু না করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সাতদিনের মধ্যে বিভাগীয় কমিশনারদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আদালতে এইচআরপিবির পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তামিম খান। মনজিল মোরসেদ জানান, সারা দেশে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। ওই রিট পিটিশনের শুনানি শেষে আদালত বিবাদীদের প্রতি রুল জারি করে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এ বিষয়ে বিভাগীয় কমিশনাররা এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ না করায় এবং আদালতে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কোনো প্রতিবেদন দাখিল না করায় এইচআরপিবি আদালতে একটি আবেদন করে। আবেদনে বলা হয়, অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ইট উৎপাদন ও ভাটা পরিচালনার মৌসুম। এ সময়ের মধ্যে সারা দেশে লাইসেন্সবিহীন অসংখ্য অবৈধ ইটভাটা তাদের কার্যক্রম শুরু করেছে এবং করতে যাচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। অবৈধ ইটভাটাসমূহ যাতে কার্যক্রম শুরু করতে না পারে এ বিষয়ে আদালতে আবেদনটি দাখিল করা হয়। মনজিল মোরসেদ জানান, শুনানি শেষে আদালত আদেশ দেন। এক সপ্তাহের মধ্যে বিভাগীয় কমিশনারদের নিজ নিজ এলাকার অবৈধ ইটভাটার মালিকরা যাতে তাদের কার্যক্রম শুরু না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং ওই কার্যক্রম সম্পর্কে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের পদক্ষেপ সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন