মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করলেন রাবি শিক্ষার্থীরা

Paris
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের আশ্বাসে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত সময় দিয়ে অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তারা শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে উঠে যাওয়ার পর গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হয়। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে কোটা ব্যবস্থা সংক্রান্ত সিদ্ধান্ত পর্যালোচনার জন্য আজ শনিবারের মধ্যে একটি কমিটি গঠন করা হবে এবং গঠিত কমিটি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার ভিত্তিতে সুপারিশ করবে। গতকাল শুক্রবার কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এ আশ্বাসই দিয়েছেন। তারা আশা প্রকাশ করছেন যে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি ভালো সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এদিকে আমরণ অনশন স্থগিতের প্রশ্নে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের আশ্বস্ত করেছেন যে, বর্তমান যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা আপাতত স্থগিত। আগামী শনিবার তারা একটা রিভিউ কমিটি দেবেন। এ কমিটি আগামী সোমবারের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তবে যদি সেই সিদ্ধান্ত তাদের দাবির পক্ষে না যায় তখন আবার অনশনে বসবেন। এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বিবেচনা করা হবে। আর পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে বহাল থাকছে আগের নিয়মই। আর এরপর থেকেই পোষ্য কোটাও বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। তারা আলোচনার জন্য শিক্ষার্থীদের আমন্ত্রণও জানান। তবে অনশনরত শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। এরপর উপাচার্য গিয়ে আশ্বাস দিলে শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন।


আরোও অন্যান্য খবর
Paris