মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

সংস্কারের গতিই ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে : এএফপিকে ড. ইউনূস

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে নির্বাচন দেওয়ার আগে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। আর এই সংস্কারের গতিই বলে দেবে দেশে নির্বাচন কত দ্রুত হবে। গত বুধবার বার্তা সংস্থা এএফপিকে এই কথা বলেছেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৯) আলোচনার ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার দেন ড. ইউনূস। বাংলাদেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলে জোর দিয়েছেন তিনি। ড.ইউনূস বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছিলাম। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে নির্বাচন হবে এবং নির্বাচিত ব্যক্তিরাই দেশ পরিচালনা করতে পারবেন। তিনি বলেন, দেশে সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনি বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐকমত্য দরকার। সরকারের মেয়াদ নিয়ে ড. ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার। তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। আগস্টে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস। তবে শেখ হাসিনার পতনের পর থেকেই দেশে অস্থিতিশীলতা বিরাজ করছে। ড.ইউনূস বলেন, যে কোনও সরকারই স্থিতিশীলতার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হবে। আমরাও উদ্বিগ্ন। বিপ্লবের পর মাত্র তিন মাস পেরিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করছি এর সমাধান করতে এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসতে পারব।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris