মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক, ৫৫ শিক্ষার্থীকে শাস্তি

Paris
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

আরা ডেস্ক : সচিবালয়ে ঢুকে পড়া এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশের দুটি প্রিজন ভ্যানে তোলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল পৌনে ৪ টার দিকে তাদের আটক করা হয়। ভেতরে কোথাও কেউ লুকিয়ে আছে কিনা তা খোঁজা হচ্ছে। এর আগে এদিন দুপুর পৌনে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
একপর্যায়ে শিক্ষার্থীরা সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা প্রথমে অনুরোধ করার পরও তারা আন্দোলন চালিয়ে যায়। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে সরে যায়। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা পালাতে শুরু করে। সচিবালয়ের ভেতরে আটকা পড়ে বেশ কিছু শিক্ষার্থী। তাদের আটক করে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়েছে। উল্লেখ্য, এই শিক্ষার্থীরা যে ৬টি বিষয়ে পরীক্ষা দিয়েছিল, সবগুলোতেই তারা ফেল করেছে। সূত্র : বাংলা ট্রিবিউন
এদিকে এফএনএস জানায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় নকল করায় তিন ক্যাটাগরিতে ৫৫ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তাদের ২০২৪ সালের এসএসসির সবগুলো পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কৃত একজন পরীক্ষার্থীকে ২০২৫ ও ২০২৬ সালের জন্য ও দুইজন পরীক্ষার্থীকে ২০২৫ সালের জন্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে চলতি বছরের পরীক্ষাগুলো বাতিল হলেও বাকি ৫২ জন পরীক্ষার্থীকে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার সভার কার্যবিবরণী প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড। বোর্ড সূত্র জানায়, সভায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় নকল করে বহিষ্কৃত হওয়া পরীক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শৃঙ্খলা কমিটির সদস্যরা। বিভিন্ন কেন্দ্র থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে পাওয়া অভিযোগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবদের প্রতিবেদন. বহিষ্কৃত শিক্ষার্থীদের জবাব পরীক্ষা-নিরীক্ষা করেন সদস্যরা। পরে তিন ক্যাটাগরিতে বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম ক্যাটাগরিতে ৫২ জন পরীক্ষার্থীর ২০২৪ সালের এসএসসি পরীক্ষা বাতিল করা হয়। তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে সিদ্ধান্ত নেয় কমিটি। দ্বিতীয় ক্যাটাগরিতে আরও দুইজন পরীক্ষার্থীর (রোল : ১০৪২১৫ ও ৫১৮৩৩৯) ২০২৪ সালের এসএসসি পরীক্ষা বাতিল করা হয় ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তৃতীয় ক্যাটাগরিতে একজন পরীক্ষার্থীর (রোল: ৩২০৪০৯) ২০২৪ সালের এসএসসি পরীক্ষা বাতিল করে ২০২৫ ও ২০২৬ সালের জন্য পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris