মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

চ্যালেঞ্জ আর ঝুঁকি একসাথে!

Paris
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে রয়েছে সড়ক ঘেঁষা ফুটপাত। সৌন্দর্য্য মন্ডিত আর ব্যয়বহুল এই ফুটপাত তৈরি করা হয়েছে পথচারিদের নিরাপত্তায়। কিন্তু সেই ফুটপাতগুলোতে এখন উঁকি দিচ্ছে ঝুঁকি আর দুর্ঘটনার আশঙ্কা। সেই ঝুঁকি আর দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বৃদ্ধি পায় রাত্রিকালীন সময়ে। যৎসামান্য খামখেয়ালীপনা আর অসাবধানতায় ঘটতে পারে মৃত্যুর মতো অনাকাঙ্খিত ঘটনাও বলে মন্তব্য সচেতন মহলের। শিশু আর বয়স্কদের জন্য সেই ঝুঁকি আরো বেশি। দেশের অনেক স্থানে ম্যানহোলে পড়ে শিশুমৃত্যুর ঘটনা নেহাতই কম নয়।
সমস্ত নগরীজুড়েই রয়েছে সড়কঘেষা ফুটপাত। ফুটপাত নির্মাণের পর থেকে ক্রমান্বয়েই কমতে শুরু করেছে ম্যানহোলের ঢাকনাগুলো। প্রায় সমস্ত নগরীজুড়েই ঢাকনাবিহীন ম্যানহোলের ছড়াছড়ি। কোন কোন স্থানে উন্মুক্ত ম্যানহোলগুলোতে দিয়ে রাখা হয়েছে বাঁশ কিংবা ছোট্ট একটি লাল কাপড়ের নিশানা। কোথাওবা দেয়া হয়েছে মাঝাড়ি আকৃতির কোর লাঠি। রাজশাহী সিটি কর্পোরেশনের সীমানা প্রাচীর ঘেঁষা উত্তর-পূর্বকোণের ফুটপাতের উন্মুক্ত ম্যানহোলটি নিরাপদ করার স্বার্থে সেখানে বসানো হয়েছে কোচিং সেন্টারের একটি ব্যানার। কোচিং সেন্টারটির নাম চ্যালেঞ্জ হবার কারণে, পথচারিদের ভাষ্য মতে. স্থানটি এখন চ্যালেঞ্জ ও ঝুঁকির সমতুল্য। বেশ কয়েকমাস ধরেই স্থানটিতে ঢাকনাবিহীন উন্মুক্ত ম্যানহোল জানান দিচ্ছে সম্ভাব্য দুর্ঘটনার। কিন্তু তবুও সংশ্লিষ্টরা স্থানটিকে নিরাপদ না করে সেটিকে চিহ্নিত করতে নামকাওয়াস্তে ব্যবহার করেছেন কোচিং সেন্টারের একটি ব্যানরি ও বাঁশের ব্যবহার দেখিয়ে। বিষয়টি অনেকের কাছেই বেশ হাস্যকর বলেও মন্তব্য অনেকের।
রাজশাহী নগরীর যেসকল স্থানে ঢাকনাবিহীন উন্মুক্ত ম্যানহোল রয়েছে সেগুলো অতিদ্রুত ঢেকে দেবার দাবি জানান পথচারি ও সচেতন মহল। রাজশাহী নগরীর উপকন্ঠ বিহাস আবাসিক এলাকা সংলগ্ন ফুটপাত থেকে শুরু করে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সীমানা প্রাচির ঘেঁষে তৈরি করা ফুটপাতের ম্যানহোলগুলোতে এখনো বসানো হয়নি কোন প্রকার ঢাকনা। রাস্তা, গভীর ড্রেন ও ফুটপাতের কাজ অনেক আগেই শেষ হলেও এখনো সেখানে বসানো হয়নি ম্যানহোলের ঢাকনা। যেটা নিয়ে পথচারি স্থানীয়দের মাঝে উঁকি দিচ্ছে ঝুঁকি; সৃষ্টি হয়েছে ক্ষোভ।


আরোও অন্যান্য খবর
Paris