মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

‘রিসেট বাটন’ নিয়ে ব্যাখ্যা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

Paris
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

এফএনএস : ‘রিসেট বাটন’ চাপার বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে মুছে ফেলতে চাননি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১০ অক্টোবর) তার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন রিসেট বোতাম চাপানো কথা বলেছিলেন, তখন তিনি দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুন সূচনা করতে চেয়েছিলেন, যা বাংলাদেশের সমস্ত মূল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল, অর্থনীতিকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তিনি বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে মুছে ফেলতে চাননি। ভয়েস অব আমেরিকার সঙ্গে অধ্যাপক ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকারকে কেউ কেউ ভুল ব্যাখ্যা করছেন। আপনি যখন রিসেট বোতামটি টিপেন, তখন আপনি নতুন করে সব সফ্টওয়্যার শুরু করবেন। এটি হার্ডওয়্যার পরিবর্তন করে না। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার, বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ৮ আগস্ট ড. ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে ঢাকায় আসেন, তখন হজরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই-আগস্ট ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় মুক্তি; প্রথম মুক্তি ছিল ১৯৭১ সালে দেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রাম। ১৯৭১ সালে অধ্যাপক ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পরপরই তিনি বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন, যা বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রজুড়ে প্রচারণা শুরু করে। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য তিনি বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেন, জানায় প্রেস উইংয়।


আরোও অন্যান্য খবর
Paris