মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

তানোরে জরিয়ান টেকনিশিয়ান সার্ভিসের প্রতারণার জাল

Paris
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরে জরিয়ান টেকনিশিয়ান সার্ভিসের খপ্পরে পড়ে একটি পরিবার নিঃস্ব হয়ে পথে বসেছে। এ ঘটনায় গত ৯ অক্টোবর ভুক্তভোগীর স্ত্রী নিপা বেগম বাদি হয়ে আদম ব্যাপারী মনিরুল ইসলামের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, বিদেশে ভালো কাজ ও মোটা অঙ্কের টাকা বেতনের লোভ দেখিয়ে গ্রামের সহজ-সরল যুবকদের বিদেশ পাঠিয়ে প্রতারণা করছে মনিরুল। বিদেশ গিয়ে ভাল কাজ তো পরের কথা অনেকে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে।আবার কেউ দেশে আসতে না পেরে বাধ্য হয়ে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু ভুক্তভোগী পরিবার আইনের আশ্রয় নিতে পারছে না, বিদেশে যদি তাদের ক্ষতি হয় সেই ভয়ে। কথিত জরিয়ান টেকনিশিয়ান সার্ভিস বন্ধ ও মনিরুল ইসলামকে আটকের দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয়রা জানান, ইতিমধ্যে মনিরুল এলাকার প্রায় কুড়ি জনকে বিদেশ পাঠিয়েছেন। এখানো দুবাই পাঠানোর নামে অনেকের কাছে থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছে।
জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হাতিশাইল গ্রামের রাজু আহম্মেদকে (২৪) দুবাই পাঠায় মনিরুল ইসলাম। বিদেশ যেতে রাজু ৪ লাখ টাকা তুলে দেন মনিরুল ইসলামের হাতে। কিন্ত্ত দুবাই গিয়ে রাজু জানতে পারে, যে কোম্পানিতে কাজের কথা বলে তাকে পাঠানো হয়েছে। সেই কোম্পানি লাল তালিকাভুক্ত। ফলে সে কাজ না পেয়ে প্রায় ৯ মাস যাবত দুবাইয়ে অবৈধ শ্রমিক হয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর দেশে তার স্ত্রী ছোট দুই সন্তান নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে রাজুর বিদেশে যেতে ব্যাংক ও এনজিও ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে দেশে তার স্ত্রী অনেকটা পালিয়ে বেড়াচ্ছে। স্থানীয়রা জানান, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানোরা গ্রামের বাসিন্দা আজাহার আলীর পুত্র মনিরুল ইসলাম।তিনি দীর্ঘ প্রায় ১২ বছর যাবত দুবাই আছেন। এই সময়ের মধ্যে তিনি নিজের নামে জরিয়াল টেকনিশিয়ান সার্ভিস নামে কথিত কোম্পানি খুলে আদম ব্যবসা শুরু করেছেন। এবিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, রাজুর সমস্যা হয়েছে সমাধান করা হবে। তিনি বলেন, তিনিও প্রতারনার শিকার, কারণ তার বাবা তার সব টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris