মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাঘিনীরা

Paris
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) শুরু হয়েছে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে জমা করে ১১৯ রান। টার্গেট টপকাতে নেমে স্কটিশ মেয়েরা ১০৩ রানের বেশি করতে পারেনি। ১৬ রানের জয়ে বিশ্বকাপের শুরুটা রাঙালো বাংলার বাঘিনীরা। শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উদ্বোধনী দুই ব্যাটার সাথী রাণী ও মুর্শিদা খাতুন দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। দলীয় ২৬ রানে মুর্শিদাকে ফিরতে হয় সাজঘরে, ১৪ বলে ১২ রান করে। এরপর ৬৮ রানের আগপর্যন্ত আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ, সাথী রানীর সাথে সোবহানা মোস্তারির ৪২ রানের জুটি ভাঙে ৩২ বলে ২৯ রান করে সাথী বিদায় নিলে। সোবহানাও দলীয় রান তিন অঙ্কে যাওয়ার আগে ধরেন সাজঘরের পথ। তার আগে ৩৮ বলে ৩৬ রান করেন দুটি চারের সহায়তায়। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন তিনিই। তাজ নেহার গোল্ডেন ডাকের শিকার হন, শেষদিকে স্বর্ণা আক্তার, ঋতু মণিরা আহামরি কিছু করতে পারেননি। নিগার সুলতানা জ্যোতি ক্রিজে নামেন ৫ নম্বরে। তাতে বেশিক্ষণ খেলার সুযোগ পাননি। ইনিংসের শেষ বলের আগের বলে ১৮ বলে ১৮ রান করে আউট হন তিনি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১৯ রান। স্কটিশদের পক্ষে সাসকিয়া হরলি শিকার করেন তিনটি উইকেট। জয়ের জন্য বাংলাদেশের কাজ সহজ করে তোলেন বোলাররা। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড, এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল। উদ্বোধনী ব্যাটার সারাহ ব্রাইস এক প্রান্ত আগলে রাখলেও তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষমেশ তাই জয় থেকে দূরে থেকেই ম্যাচ শেষ করতে হয় স্কটল্যান্ডকে। বাংলাদেশ দলের হয়ে ঋতু মণি শিকার করেন জোড়া উইকেট। বাংলাদেশ অধিনায়ক জ্যোতির জন্য এই ম্যাচ ছিল শততম আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচেই নাহিদা আক্তার পান নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের দেখা। সহজ জয়ের ম্যাচে অবশ্য বাংলাদেশের আক্ষেপ অবশ্য বেশ কয়েকটি ক্যাচ মিস। আগামীকাল শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাঘিনীরা।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris