সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

ভারত-চীনের মাঝে পড়ে ‘স্যান্ডউইচ’ হতে চান না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

Paris
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরপরই আগামী দিনের পররাষ্ট্রনীতি নিয়ে মুখ খুললেন নতুন প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে। শ্রীলঙ্কার একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এই বামপন্থী নেতা বলেছেন, ‘আমরা স্যান্ডউইচ হতে চাই না। বিশেষত চীন এবং ভারতের মধ্যে।’ মনে করা হচ্ছে, এই মন্তব্যের মধ্য দিয়েই আগামী দিনে শ্রীলঙ্কার অবস্থান তথা বৈদেশিক নীতি স্পষ্ট করতে চেয়েছেন তিনি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় নয়াদিল্লি এবং বেইজিংয়ের প্রভাব বিস্তারের লড়াইকে স্বীকার করে নিয়ে দিশানায়েকে সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ওই ভূ-রাজনৈতিক লড়াইয়ে অংশ নিচ্ছি না। আমরা কোনো পক্ষের সঙ্গে জোটও বাঁধছি না।” তবে ভারত এবং চীন উভয় দেশকেই ‘গুরুত্বপূর্ণ বন্ধু’ বলে স্বীকৃতি দিয়েছেন দিশানায়েকে। তিনি বলেন, ‘দুই দেশই আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। আমরা দুই দেশের সঙ্গেই আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির বিষয়ে আশাবাদী। এর পাশাপাশি আমরা ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার সঙ্গেও সম্পর্ক বজায় রাখব।’ গত রোববার ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন বামপন্থী নেতা দিশানায়েকে। নির্বাচনী লড়াইয়ে থাকা ৩৮ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পান বামপন্থী জোট পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি)-এর নেতা দিশানায়েকেই (৪২.৩১ শতাংশ)। অন্যদিকে, দেশের বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে পান মাত্র ১৭.২৭ শতাংশ ভোট। ভোট শতাংশের নিরিখে তিনি নেমে যান তৃতীয় স্থানে।-এফএএনএস


আরোও অন্যান্য খবর
Paris