৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আওয়ামী লীগের দাবি, ৫০ হাজার তৃণমূল কর্মীর করুণ অবস্থায় আছে

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়, রাজনীতি
আওয়ামী লীগের দাবি, ৫০ হাজার তৃণমূল কর্মীর করুণ অবস্থায় আছে
বিজ্ঞাপন

দলের তৃণমূলের কর্মীরা করুণ অবস্থায় আছে বলে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজ থেকে দাবি করা হয়েছে। ই-মেইলে ও মেসেজের মাধ্যমে তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী তাদের করুণ অবস্থার কথা জানিয়েছেন বলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক পোস্টে উল্লেখ করা হয়। ‘দুস্থ তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান’ শিরোনামে পোস্টে বলা হয়েছে, সারাদেশ থেকে অনলাইনেই জুলাই-আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি, যা এখনও চলমান। দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর, তাদের সবকিছুই লুট করেছে বিএনপি/জামাতের সন্ত্রাসীরা। মহানগর ও জেলা- উপজেলা পর্যায়ে একেকজন নেতা-কর্মীর বিরুদ্ধে আছে ৫ থেকে ১০টি পর্যন্ত মিথ্যা মামলা। ‘এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুঃস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী ইমেইলে ও মেসেজের মাধ্যমে তাদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাদের পরিবারগুলোকে বাঁচাতে। অনেকেই মামলা, হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না। দেশে বা প্রবাসে থেকে যারা দুঃস্থ নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে চান, ইমেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার কাছে আমরা তথ্য সরবরাহ করবো। হোয়াটসঅ্যাপ: +১ (৯১৭) ৫৬৯-৯৩২৭-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন