মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

মোহনপুরে ছাত্রকে শাসন করায় স্কুলের জিনিসপত্র ভাংচুর!

Paris
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহী মোহনপুর উপজেলায় ছাত্রকে শাসন করায় নইমুদ্দিন ওরফে মাইনুল নামে এক শিক্ষককে লাঞ্ছিত ও স্কুলের সিসি ক্যামেরাসহ আসবাবপত্র করেছে শিক্ষার্থীরা। পরে ওই শিক্ষকের বাড়ি ভাংচুর করতে গিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। এমন ঘটনা ঘটছে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে ও এলামতপুর গ্রামে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সময় মোহনপুর উপজেলার খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার খাঁড়ইল উচ্চবিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক নইমুদ্দিন ওরফে মাইনুল ১০ম শ্রেণির ক্লাস নিতে যান। ক্লাসে পড়া না পরায় এক ছাত্রকে শাসন করে। এতে ওই ছাত্র ক্ষিপ্ত হয়ে ওঠে। স্কুল ছুটির পর কয়েকজন ছাত্র মিলে ওই শিক্ষককে লাঞ্ছিত করে। ওই ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার পৌনে ৯ টার সময় স্কুল খোলার ছাত্ররা স্কুলের সামনে রাজশাহী-নওগাঁ অঞ্চলিক মহাসড়কে টাওয়ারে আগুন জ¦ালিয়ে শিক্ষক নইমুদ্দিনের পদত্যাগে দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। সেখানে প্রধান শিক্ষক উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষক নইমুদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাখান করে। প্রধান শিক্ষক ছাত্র অভিভাবকদের নিয়ে আলোচনা করা অবস্থায় কয়েকজন শিক্ষার্থী হঠাৎ করে স্কুলে দ্বিতীয় ও তৃতীয় তলায় হামলা চালিয়ে সিসি ক্যামেরা, হাত ধূয়ার ব্রেচিংসহ আসবাবপত্র ভাংচুর করে। পরে শিক্ষার্থীরা এলামতপুর গ্রামে গিয়ে শিক্ষক নইমুদ্দিনের বাড়ি ভাংচুর করা অবস্থায় মারপিটে তিন শিক্ষার্থী আহত হন। খাঁড়ইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তারা স্কুলে ভাংচুর চালিয়ে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা ক্ষতি করেছে। যেহেতু স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris