বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

বাগমারায় পেঁপে চাষে সফল কৃষক

Paris
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

শামীম রেজা : রাজশাহীর বাগমারায় বাণিজ্যিক ভাবে পেঁপে চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষকরা। পেঁপে কাঁচা সবজি ও পাকা ফল হিসাবে ব্যবহার হওয়ায় স্থানীয় বাজার সহ বড় বড় শহর গুলোতে এর রপ্তানী বেড়েই চলেছে। তাই কৃষকদের অনেকেই এখন পেঁপে চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। বাগমারায় বাণিজ্যিক ভাবে চাষ করা পেঁপে বাগানগুলোর অধিকাংশই রাস্তার ধারে হওযায় দূরদূরান্তের বেপারীরা ট্রাক নিয়ে এসে বাগান থেকেই পেঁপে সংগ্রহ করে নিয়ে যান। এতে বাগান মালিকরা পরিবহন খরচ ও হাটের খাজনা থেকে রেহাই পান। উপজেলার মাড়িয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের কৃষক লুৎফর রহমান জানান, গত বছর তিনি উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে এক বিঘা জমিতে পেঁপে চাষ করে লাভবান হয়েছেন। গত বছরের এই সফলতায় তিনি এবার তিন বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। এবার তার ফলন ভাল হওয়ার পাশাপাশি দামও পাচ্ছেন ভাল। পেঁপে চাষে কৃষক লুৎফরের সফলতা দেখে গ্রামের অনেকেই এখন পেঁপে চাষে আগ্রহী হয়ে ওঠেছেন। একই গ্রামের কৃষক আসাদুজ্জামান তাদেরই একজন। তিনি জানান, অন্যান্য ফসলের তুলনায় পেঁপে চাষে তুলনামূলক খরচ ও শ্রম কম কিন্তু লাভ বেশি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় প্রায় ৬০ হেক্টর জমিতে পেঁপে আবাদ হয়। এখানে আবাদকৃত অধিকাংশই পেঁপে হাইব্রীড জাতের। এই জাতের পেঁপে অতিদ্রুত ফল দেয়। গাছ খুব বেশি বড় হয় না। একেকটি পেঁপে গাছ কমপক্ষে তিন বছর পর্যন্ত ফল দেয়। তবে ভাল করে যত্ন নিলে আরো এক বছর ফল দেয়। পেঁপে চাষের জন্য উঁচু জমি এবং বেলে মাটি উপযোগি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক জানান, পেঁপে একটি ওষধি সবজি। এর ভেষজ গুনাগুন অনেক। ডায়াবেটিজ, কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, রক্তপরিস্কারক সহ নানান জটিল ও কঠিন রোগে পেঁপে একটি মহৌষধ।


আরোও অন্যান্য খবর
Paris