সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রী রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা

মান্দায় বিয়ের দাওয়াত খাওয়া হলো না দাদা-নাতির

Paris
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় দাদা নিহত ও নাতি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁজরভাঙ্গা-জলছত্র আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লুৎফর রহমান মোল্লা (৭০)। তিনি উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত তার নাতি ফয়সাল আহমেদ রনিকে (২২) উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের শ্যালক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, দুলাভাই লুৎফর রহমান তার নাতি ফয়সাল আহমেদ রনিকে নিয়ে একটি মোটরসাইকেলে সিংগী গ্রামে শহিদুল ইসলামের মেয়ের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে সিংগী বাজারে দুর্ঘটনার শিকার হন তারা।
প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ বলেন, জুমার নামাজের পর সিংগী বাজারে একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত রনিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত লুৎফর রহমানের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris